📢 নোটিশ:

২০২৭ শিক্ষাবর্ষের প্লে থেকে পঞ্চম শ্রেণীতে ভর্তি শুরু অক্টোবর ১৫,২০২৬। ভর্তির শেষ তারিখ নভেম্বর ৩০,২০২৬ ||

পড় তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন

শান্তি মিশন ক্যাডেট একাডেমী

শিশুর টেকসই উজ্জ্বল ভবিষ্যতের প্রথম ও নির্ভরযোগ্য পদক্ষেপ

মহান আল্লাহর অশেষ কৃপায় শিশুদের মানসম্মত শিক্ষা প্রদান এবং নৈতিক, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ড. মোঃ আব্দুল হাকিম (ড. নিম হাকিম)-এর উদ্যোগে ২০২৬ সালে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুরে শান্তি মিশন ক্যাডেট একাডেমি প্রতিষ্ঠিত হয়।

জাতীয় শিক্ষাক্রমের পাশাপাশি আন্তর্জাতিক মানসম্পন্ন আধুনিক শিক্ষা পদ্ধতি অনুসরণ করে আমরা শিশুদের জ্ঞান, শৃঙ্খলা, নৈতিকতা ও সৃজনশীলতার বিকাশে কাজ করছি। বর্তমানে বাংলা মাধ্যমে শিক্ষা কার্যক্রম চালু রয়েছে এবং English Medium চালুর প্রক্রিয়া চলমান।

আমাদের লক্ষ্য—মানসম্মত শিক্ষায় প্রতিটি শিশুর সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করা।

আমাদের কর্মসূচি ও শ্রেণিবিভাগ

শিশুদের বয়স অনুযায়ী আমাদের শ্রেণিগুলো সাজানো হয়েছেঃ

প্লে-গ্রুপ( Play Group)

বয়স - ৩ বছর+।( মৌলিক সামাজিকীকরণ ও ফাইন মোটর স্কিল ডেভেলপমেন্ট-লেখা বা ছবি আকার মতো ছোট পেশীর সূক্ষ্ণ কাজ)।

নার্সারি (Nursery)

বয়স-৪ বছর +।( ভাষা, সংখ্যা ও রঙের প্রাথমিক ধারণা)

কিন্ডারগার্টেন (KG)

বয়স-৫ বছর +। (পঠন( পড়া), লিখন(লেখা) ও শব্দ গঠনের প্রাথমিক পাঠ)। স্কুল গামী হওয়ার জন্য পূর্ণ প্রস্তুতি ও আত্নবিশ্বাস তৈরি।

ভর্তি বিজ্ঞপ্তি

ভর্তি চলছে – ২০২৭ শিক্ষাবর্ষ

প্লে থেকে নবম শ্রেণি পর্যন্ত সীমিত সংখ্যক আসনে ভর্তি কার্যক্রম চলছে।

২০২৭ শিক্ষাবর্ষে প্লে থেকে নবম শ্রেণি পর্যন্ত সীমিত আসনে ভর্তি গ্রহণ করা হচ্ছে। মানসম্মত শিক্ষা ও সুশৃঙ্খল পরিবেশে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার সুযোগ এখনই।

আমাদের বৈশিষ্ট্য

স্কুল ইউনিফর্ম নীতিমালা

আমাদের স্কুল ইউনিফর্ম

গ্রীষ্মকালীন ইউনিফর্ম

জলপাই রঙের শার্ট, প্যান্ট এবং ক্যাপ, সাদা কেডস

শীতকালীন ইউনিফর্ম

জলপাই রঙের শার্ট, প্যান্ট এবং ক্যাপ, সাদা কেডস ও সবুজ রঙের সোয়াটার।

প্রতিষ্ঠাতার সংক্ষিপ্ত পরিচিতি

ড. মোঃ আব্দুল হাকিম মন্ডল প্রায় ৫০ বছর ধরে নিম, ভেষজ উদ্ভিদ ও টেকসই উন্নয়ন নিয়ে গবেষণার মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিকভাবে ‘ড. নিম হাকিম’ নামে পরিচিত। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স, অস্ট্রেলিয়া থেকে পারমাকালচার গ্রাজুয়েশন এবং যুক্তরাষ্ট্র থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

তিনি একজন গবেষক, উদ্ভাবক, পারমাকালচারিস্ট ও হারবালিস্ট। ঔষধি উদ্ভিদের দেশের একমাত্র জিন ব্যাংক-এর প্রতিষ্ঠাতা এবং ICIHRDIINP-এর প্রতিষ্ঠাতা। গবেষণা ও উদ্ভাবনে অসামান্য অবদানের জন্য তিনি প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার, Global Neem Ratna-সহ বহু জাতীয় ও আন্তর্জাতিক সম্মাননা লাভ করেছেন।

ড. নিম হাকিম 

আবাসিক সুবিধাসমূহ

অনাবাসিক সুবিধাসমূহ

নোটিশ সমূহ

ইভেন্ট সমূহ

ক্যাম্পাস গ্যালারি